নারীদের বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০

নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরুর বাকি আর এক মাস। তার আগেই টুর্নামেন্টের প্রাইজমানিতে ইতিহাস গড়েছে আইসিসি। ছেলেদের ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানির অঙ্ককেও সেটা ছাড়িয়ে গেছে!   

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ৮ দলের এই বড় আসরে মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার। যা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারীদের আসরের চেয়ে ৩.৫ মিলিয়ন ডলারের চেয়ে ২৯৭ শতাংশ বেশি। অঙ্কটা ভারতে অনুষ্ঠিত ছেলেদের ২০২৩ সালের আসরের মোট ১০ মিলিয়ন ডলারেরও বেশি। 

বলা যায়, এমন ঘোষণা আসলে আইসিসির নারী ক্রিকেটের প্রসার ঘটানোর কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ-ই। ২০২৪ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ দিয়ে পুরুষ ও নারীদের জন্য সমান ম্যাচ ফি চালুর সিদ্ধান্ত হয়েছিল।

নতুন সিদ্ধান্তের ফলে নারী ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার। যা ২০২২ সালে নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পাওয়া ১.৩২ মিলিয়ন ডলার প্রাইজমানির তুলনায় ২৩৯ শতাংশ বেশি।

রানার্স-আপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার। এই অর্থও ২০২২ সালে নারী বিশ্বকাপে ইংল্যান্ডের পাওয়া ৬ লাখ ডলারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি। দুই সেমিফাইনাল হারা দল পাবে ১.১২ মিলিয়ন ডলার করে (২০২২ সালে ছিল ৩ লাখ ডলার)।

গ্রুপ পর্বের প্রতিটি অংশগ্রহণকারী দল নিশ্চিতভাবে পাবে আড়াই লাখ ডলার। তার মানে বাংলাদেশ দলের জন্য এই পরিমাণ অর্থ নিশ্চিত। আর প্রতিটি ম্যাচ জিতলে অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার পাওয়া যাবে। গ্রুপ পর্ব শেষে পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারী দল পাবে ৭ লাখ ডলার করে, আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে।

আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ৩০ সেপ্টেম্বর। গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের