আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে স্টার্কের বিদায়

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫

টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ বাড়াতে এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন মিচেল স্টার্ক। অজি পেসার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন না! 

এক বিবৃতিতে ৩৫ বছর বয়সী স্টার্ক বলেছেন, ‘টেস্ট ক্রিকেটই সবসময় আমার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এবং থাকবে। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি ভীষণ উপভোগ করেছি, বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপ।’

স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ২০২১ সালে বিশ্বকাপজয়ী দলের অংশও ছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তার সংগ্রহ ৭৯টি উইকেট, যা তাকে অ্যাডাম জাম্পার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিতে পরিণত করেছে।

ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই স্টার্ক সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন। এ বছরের শেষের দিকে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ, সামনে একদিনের বিশ্বকাপসহ আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। স্টার্ক বলেছেন, ‘ভারতে আসন্ন টেস্ট সফর, অ্যাশেজ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে আমি মনে করি, সতেজ, ফিট এবং সেরা ফর্মে থাকার জন্য এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এতে করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বোলিং ইউনিটেরও প্রস্তুতির জন্য যথেষ্ট সময় মিলবে।’

স্টার্কের এই ঘোষণা আসে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময়। 

গত জুলাইয়ে স্টার্ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী স্পেল উপহার দিয়েছিলেন। যেখানে প্রতিপক্ষ মাত্র ২৭ রানে গুটিয়ে যায়—যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। স্টার্ক টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন।

অস্ট্রেলিয়ান নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘২০২১ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি এবং সব ধরনের ক্রিকেটেই তার বিশেষত্ব ছিল দ্রুত উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া। আমরা সঠিক সময়ে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারকে স্বীকৃতি ও উদযাপন করবো। তবে সুখবর হলো, তিনি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে যতদিন সম্ভব খেলে যাওয়ার প্রতি মনোযোগী রয়েছেন।’

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী