ত্রিদেশীয় সিরিজে আফগানদের কাছে পাকিস্তানের হার  

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩

এশিয়া কাপের আগে প্রতিপক্ষদের কঠিন চ্যালেঞ্জ জানিয়ে রাখছে আফগানিস্তান। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৮ রানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে তারা। ১৭০ রানের লড়াকু সংগ্রহ গড়ে আফগানরা বোলিংয়েও একই রকম আধিপত্য দেখিয়েছে।

১৭০ রান তাড়া করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে থামে মাত্র ১৫১ রানে। ইনিংসের শুরুতেই সাইম আয়ুব (০) ও শাহেবজাদা ফারহান (১৮) দ্রুত সাজঘরে ফেরায় চাপে পড়ে যায় দলটি। এরপর অভিজ্ঞ ফখর জামান ও অধিনায়ক সালমান আলী কিছুটা লড়াই করার চেষ্টা করলেও দু’জনই পরপর আউট হয়ে গেলে পাকিস্তানের অবস্থা দাঁড়ায় ৮.৩ ওভারে ৬৭/৪।

ফখর ১৮ বলে ২৫ রান করেন। তাতে ছিল ৩টি চার, ১টি ছক্কা)। সালমান করেন ১৫ বলে ২০। তাদের বিদায়ের পর ধস নামে ইনিংসে। ১৭তম ওভার শেষে স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১১১।

শেষদিকে হারিস রউফ ও সুফিয়ান মুকিম কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। শেষ উইকেটে তারা ৪০ রানের অপরাজিত জুটি গড়লেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। রউফ ১৬ বলে চারটি ছক্কার সাহায্যে করেন অপরাজিত ৩৪* রানের ইনিংস, মুকিমও ৭* রানে অপরাজিত থাকেন।

আফগানিস্তানের বোলারদের মধ্যে রশিদ খান, মোহাম্মদ নবী, নূর আহমদ ও ফজলহক ফারুকির সবাই নেন ২টি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৫ উইকেটে করে ১৬৯ রান। শুরুটা ভালো না হলেও ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ অটলের রেকর্ড দ্বিতীয় উইকেট জুটি দলকে শক্ত ভিত গড়ে দেয়। দু’জনে মিলে যোগ করেন ১১৩ রান।

অটল ৪৫ বলে ৬৪ রান করে ফেরেন, যার মধ্যে ছিল ৩ চার ও ৩ ছক্কা। জাদরান খেলেন ৪৫ বলে ৬৫ রানের দারুণ এক ইনিংস, যেখানে ছিল ৮ চার ও ১ ছক্কা। তাতে ম্যাচসেরাও হন তিনি। 

ফাহিম আশরাফ পাকিস্তানের হয়ে একাই লড়াই করেছেন বোলিংয়ে। তিনি অটল, ওমরজাই, জাদরান ও নবীকে আউট করে ক্যারিয়ার সেরা বোলিংয়ের নজির গড়েন। ২৭ রানে নেন ৪ উইকেট।

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের মতো সমান ৩ ম্যাচে আফগানদেরও জয় দুটি। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি