আমিরাতকে হারিয়ে আফগানদের নিয়ে ফাইনালে উঠলো পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫

স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। 

পাকিস্তানের দুর্দান্ত জয়ের পেছনে অবদান ব্যাটার ফখর জামান ও স্পিনার আবরার আহমেদের। ৪৪ বলে ৭৭ রান করেছেন ফখর। আবরার করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। তবে ব্যাটিংয়ে মূলত পাকিস্তানকে উদ্ধার করেছে ফখর জামানের ১২তম টি-টোয়েন্টি ফিফটি ও মোহাম্মদ নওয়াজের ২৭ বলে করা অপরাজিত ৩৭ রান। তাদের ব্যাটেই ৮০ রানে ৫ উইকেট হারানো দলটি ৫ উইকেটে ১৭১ রানে পৌঁছে। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৯১ রানের জুটি গড়েন তারা।  

এরপর দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন আবরার। তাতে সংযুক্ত আরব আমিরাত ৭ উইকেটে থেমেছে ১৪০ রানে। ওপেনার আলিশান শরাফু একাই লড়াই চালিয়ে যান। ৫১ বলে করেন ৬৮ রান। শরাফুর ইনিংসে ছিল চারটি ছক্কা এবং চারটি চারের মার। আবরারের আগের সেরা বোলিং ছিল এই বছরে লাহোরে বাংলাদেশের বিপক্ষে। ১৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট। 

এই জয়ে পাকিস্তান চারটিতে তৃতীয় ম্যাচ জিতলো। তাতে শুধু ফাইনালের টিকিটই নিশ্চিত হলো না, আফগানিস্তানও শেষ গ্রুপ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আগে ফাইনালে জায়গা পাকা করে ফেললো।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তান ১১.৩ ওভারে মাত্র ৮০ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। ওপেনার সাইম আয়ুব করেন ১১, শাহেবজাদা ফারহান ১৬, অধিনায়ক সালমান আগা ৭, মোহাম্মদ হারিস ১৪ এবং হাসান নওয়াজ ৪ রান করেন। তার পরই জামান ও মোহাম্মদ নওয়াজ ষষ্ঠ উইকেটে ৫১ বলে ৯১ রানের জুটি গড়ে মোমেন্টাম বদলে দেন।

ডাবলিনে গত বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ১৪ ইনিংসে এই প্রথম ফিফটি পেয়েছেন জামান। তার ইনিংসে ছিল দুইটি ছক্কা এবং দশটি চারের মার। নওয়াজ মারেন দুইটি ছক্কা এবং তিনটি চার। শেষ দিকে তাদের ঝড়ো ব্যাটিংয়েই শেষ পাঁচ ওভারে আসে ৭৪ রান এবং শেষ দুই ওভারে ৪২ রান!

আমিরাতের সবচেয়ে সফল বোলার ছিলেন স্পিনার হায়দার আলী। তিনি ১৭ রানে নেন ২ উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের