ফাইনালে ভারত বধের স্বপ্ন সালমান আগার

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২

এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। ফাইনালে ভারত বধের বড় স্বপ্ন দলটির অধিনায়ক সালমান আলী আগার। যদিও এশিয়া কাপে দুটি ম্যাচে সূর্যকুমার যাদবদের কাছে হারতে হয়েছে। শুধু তাই নয় পরিসংখ্যানও তাদের পক্ষে নেই। এখন তাদের স্বপ্নের ডালপালার পরিধি বেড়েছে। আগামী রবিবার দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ফাইনালের আগে যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পাকিস্তান।

আগের দিন অল্প পুঁজি নিয়ে শুরুতেই বাংলাদেশকে চেপে ধরে পাকিস্তান সাফল্য পায়। পাওয়ার প্লের মধ্যে তুলে নেয় ৩টি উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি জাকের আলীরা।

তাই ম্যাচ শেষে নতুন বলের বোলিংকেই বড় কৃতিত্ব দিলেন সালমান। বলেন, এই ধরনের ম্যাচে, যা মূলত সেমি-ফাইনাল, এসব জায়গায় যখন আপনি শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন, তখন রান তাড়া করা বেশ কঠিন হয়ে যায়। আমার মতে, আমরা সেই কাজটি বেশ ভালোভাবে করেছি।

বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সালমান যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তিনি বলেন, খুবই রোমাঞ্চিত (ফাইনাল নিয়ে)। আমরা জানি আমাদের কী করতে হবে (ফাইনালে)। আমরা যে কোনও দলকে হারানোর মতো ভালো দল এবং রবিবার মাঠে নেমে চেষ্টা করবো ভারতকে হারাতে।

টি-টোয়েন্টিতে দুই দলের ১৫ লড়াইয়ে ভারত অনেক এগিয়ে। তাদের জয় ১২টি, পাকিস্তানের ৩টি। বর্তমান আসরে প্রথম ম্যাচে ভারত জিতেছে ৭ উইকেটে, পরেরটিতে ৫ উইকেটে। ফাইনাল কে জিতে তা এখন দেখার অপেক্ষা।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম