আফগানিস্তানের বিপক্ষে নেই লিটন, ফিরেছেন সৌম্য

  স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আগামী ২, ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। এশিয়া কাপে চোট পাওয়ার পর এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি লিটন।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানান, সাইড স্ট্রেইনে এশিয়া কাপে শেষ দুই ম্যাচে লিটনকে পাওয়া যায়নি। এমআরআই স্ক্যানে দেখা গেছে, বাঁ পাশের অ্যাবডোমিনাল মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে না।

এশিয়া কাপ খেলা বাংলাদেশ দলটিতে একমাত্র পরিবর্তন হিসেবে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। 

বাংলাদেশ দল 

জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী