টি–টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার সাইম আইয়ুব, অভিষেকের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৫, ১৬:২৪আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৬:২৬

এশিয়া কাপে দুর্দান্ত নেপুণ্যের স্বীকৃতি পেয়েছেন পাকিস্তানের সাইম আয়ুব। টি–টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। ভারতের ওপেনার অভিষেক শর্মা অবশ্য সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড ভেঙেছেন। ব্যাটিং তালিকার এক নম্বরে দাপট ধরে রেখেছেন তিনি।  

এশিয়া কাপে বল হাতে দারুণ ছন্দে ছিলেন সাইম। ছয় ইনিংসে আট উইকেট শিকার করেন, যেখানে ওভারপ্রতি খরচ করেন মাত্র ৬.৪০ রান। তবে ব্যাট হাতে মাত্র ৩৭ রান আসায় সে বিভাগে খুব একটা আলো ছড়াতে পারেননি। তবু হার্দিক পান্ডিয়াকে টপকে চার ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন এই পাকিস্তানি তারকা। দ্বিতীয় স্থানে নেমে গেছেন পান্ডিয়া। আফগানিস্তানের মোহাম্মদ নবী নেমে গেছেন এক ধাপ, আছেন তিন নম্বরে। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন নেপালের দীপেন্দ্র সিং এইরি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

অন্যদিকে ব্যাট হাতে দুর্দান্ত অভিষেক শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে হাফসেঞ্চুরি করায় তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯৩১। যা ২০২০ সালে ডেভিড মালানের করা আগের সর্বোচ্চ ৯১৯ পয়েন্টকেও ছাড়িয়ে গেছে। গত বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর এবারই প্রথম এশিয়া কাপে খেললেন তিনি। সেখানে ৪৪.৮৫ গড়ে ৩১৪ রান করেছেন, স্ট্রাইক রেট ২০০। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে অভিষেকের কাছাকাছি কেউ নেই। ইংল্যান্ডের ফিল সল্ট আছেন দ্বিতীয় স্থানে, তবে পিছিয়ে আছেন ৮২ পয়েন্টে। ভারতের তিলক বর্মা তৃতীয়, চতুর্থ স্থানে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এবং পঞ্চম স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা।

বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী ধরে রেখেছেন শীর্ষস্থান। এশিয়া কাপে নিয়েছেন সাত উইকেট। স্বদেশী কুলদীপ যাদব ১৭ উইকেট শিকার করে ৯ ধাপ এগিয়ে এখন ১২তম। পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ১২ ধাপ লাফিয়ে যৌথভাবে ১৩তম স্থানে, আর বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এগিয়েছেন ছয় ধাপ, তার অবস্থান এখন ২০তম।

বাংলাদেশের ব্যাটার সাইফ হাসান তো বড় লাফ দিয়েছেন। চোখ ধাঁধানো ব্যাটিংয়ে টি-টোয়েন্টির ব্যাটারদের তালিকায় ৪৫ ধাপ এগিয়েছেন এই ওপেনার। ৫৫৫ রেটিং নিয়ে তার অবস্থান ৩৬তম।

  /এফআইআর/
সম্পর্কিত
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
সর্বশেষ খবর
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার