নারীদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু আজ, দেখবেন কোথায় 

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ১৩:১৪আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৩:১৪

সাম্প্রতিক সময়ে একে অপরের বিপক্ষে ওয়ানডেতে সমান সমান পারফরম্যান্স করেছে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দল। শেষ চার দেখায় দুই দল জিতেছে দুটি করে ম্যাচ। এর মধ্যে বাংলাদেশের একটি জয় এসেছিল সুপার ওভারে। চলতি বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত নারীদের বিশ্বকাপ বাছাই পর্বেও মুখোমুখি হয়েছিল তারা। লাহোরে সেই ম্যাচে পাকিস্তানের হয়ে মুনিবা আলী, সিদরা আমিন ও আলিয়া রিয়াজ গুরুত্বপূর্ণ অবদান রাখেন ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে। এবার তারা মুখোমুখি হচ্ছে বড় মঞ্চে নারী বিশ্বকাপের মূল পর্বে। বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ বিকাল সাড়ে ৩টায়। দেখাবে স্টার স্পোর্টস-১।

বিশ্বকাপের মূলপর্বে প্রবেশের আগে পাকিস্তানের শক্তি হিসেবে ধরা হচ্ছে মুনিবা আলী, সিদরা আমিন ও আলিয়া রিয়াজকে। সিদরা আমিন গত দুই সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই সেঞ্চুরি করে দারুণ ফর্মে আছেন। এবছর এখন পর্যন্ত ওয়ানডেতে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি—গড় ৮৬.৩৩, স্ট্রাইক রেট ৭০.৯৫। মু্নিবার ব্যাটিং গড় ৪৩, আর রিয়াজের ৫০। যদিও এই ইনিংসগুলো এসেছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে, এবার বিশ্বকাপেই প্রমাণ দিতে হবে তাদের।

বাংলাদেশ সমানভাবে আশাবাদী হলেও প্রস্তুতিতে কিছুটা ঘাটতি আছে। এপ্রিলের পর থেকে কোনও ওয়ানডে খেলেনি নিগার সুলতানার দল। গত বছর আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানোর পর বাছাইয়ে সহজেই জয় পায় স্কটল্যান্ড, থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের দুটি হেরেছিল।

বাংলাদেশের ঐতিহ্যগত শক্তি সবসময়ই বোলিং। তবে এবার ব্যাটিংয়েও বাড়তি ভরসা পাচ্ছে তারা। অধিনায়ক নিগার সুলতানা নিয়মিত রান করে যাচ্ছেন, তার সঙ্গে ভালো ছন্দে আছেন টপ অর্ডারের শারমিন আক্তার, যার এ বছর আট ইনিংসে গড় ৫০.৮৫।

তবে বিশ্বকাপ শুরুর আগে একটি দুঃসংবাদও পেয়েছে বাংলাদেশ। দলের কোচ সারোয়ার ইমরান সোমবার কলম্বোতে হালকা স্ট্রোক করেছেন। অধিনায়ক নিগার জানিয়েছেন, তিনি ইতোমধ্যে সেরে ওঠার পথে আছেন এবং তার সঙ্গে কথাও বলেছেন। তবে আপাতত তার মনোযোগ থাকবে সুস্থ হয়ে ওঠার দিকেই।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি