ক্রীড়া উপদেষ্টার কাছে রফিকুল ইসলাম বাবুর ৩ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৫, ১৮:২২আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৮:২২

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন পেছানোসহ সাংবাদিকদের মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তিনটি দাবি জানিয়েছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিসিবি অফিসের সামনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব দাবি জানান।

এ সময় রফিকুল ইসলাম বাবুর পাশে ছিলেন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া আরেক প্রার্থী আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস এবং ঢাকা বিভাগ থেকে পরিচালক পদের প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ ফুয়াদ রেদুয়ান।

বিসিবির সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এখন যে ভোটের তারিখ আছে, সেটাকে নিয়ম-নীতির মধ্য দিয়ে পিছিয়ে বিষয়টার সমাধান করা যেতে পারে। রিশিডিউল (পুনঃসূচি) করলে যারা যোগ্য আছেন কিন্তু বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা এখানে আসতে পারবেন। তারা কাউন্সিলরশিপ বা মনোনয়ন দাখিলের একটা সুযোগ পাবেন।’

এছাড়া নির্বাচন পিছিয়ে দিয়ে তার আগ পর্যন্ত অ্যাডহক কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছেন রফিকুল ইসলাম, ‘আমি জানি না এটা সম্ভব কি-না, তবে অ্যাডহক কমিটি করেও কিছু দিন চালানো যেতে পারে। ক্রিকেটের স্বার্থে সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য সেটা আমরা করতে পারি। এই দাবিগুলোই আমরা আমাদের অভিভাবক ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই। তিনি একটি যথাযথ সিদ্ধান্ত নেবেন, যার মাধ্যমে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে।’

বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ভুল করেছেন কি-না, জানতে চাইলে রফিকুল বলেন, ‘আমি তা বলছি না। এটা একটা প্রতিবাদস্বরূপ করেছি। কিন্তু এটা থেকে উত্তরণের পথ আছে। আমরা চাই, সময় বাড়িয়ে পুনর্নির্ধারণ (নির্বাচনের তারিখ) করা হোক। কয়েকটা প্রস্তাবনার মধ্যে এটাও আছে। নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়।’

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী