দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস  

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ০০:১৪আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০০:১৪

প্রতিবেশী দেশ হলেও শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নেমেছিল নামিবিয়া। প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাসই গড়েছে তারা। এক ম্যাচের সিরিজে প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে দলটি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয় নামিবিয়ার ক্রিকেটে ঐতিহাসিক। পূর্ণ সদস্য দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা চতুর্থ দল যাদের হারিয়েছে নামিবিয়া। এর আগে তারা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়েছে।

যদিও দক্ষিণ আফ্রিকার দলে ছিল না তাদের মূল টি-টোয়েন্টি তারকারা। তারা বর্তমানে পাকিস্তানে টেস্ট খেলতে প্রস্তুত। নতুনভাবে উদ্বোধন করা নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে ৪ হাজার দর্শক ভর্তি স্টেডিয়ামে জয়ের পর ল্যাপ অব অনার দিয়ে উদযাপন করেছে স্বাগতিকরা।

ধীরগতির উইকেট আর মন্থর আউটফিল্ডে ব্যাটিং ছিল কঠিন। দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৩তম ওভারে ৮২ রানেই হারায় ৬ উইকেট। যার পেছনে ছিল নামিবিয়ার দারুণ ফিল্ডিং ও ক্যাচিং। জেসন স্মিথের ৩১ রানের ইনিংসই ছিল দলের সর্বোচ্চ। কুইন্টন ডি ককও ফিরেছেন ১ রানে। শেষ পর্যন্ত ৮ উইকেটে তারা সংগ্রহ করে ১৩৪ রান। 

জবাবে নামিবিয়াও একইরকম বিপর্যয়ে পড়ে। ১৩তম ওভারে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ৮৪। কিন্তু সপ্তম উইকেটে মাত্র ২১ বলে ৩৭ রানের জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়। জন্মদিনে জেন গ্রিনের ২৩ বলে অপরাজিত ৩০ রান নিশ্চিত করে ঐতিহাসিক জয়। ৬ উইকেট হারানো দলটির শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। প্রথম বলে ছক্কা মেরেই ম্যাচটা কাছে নিয়ে আসেন গ্রিন। তার পর সিঙ্গেল, ডাবল ও সিঙ্গেল নিয়ে স্কোরে আনেন সমতা। পঞ্চম বল ডট দিলেও শেষ বলে গ্রিনের বাউন্ডারিতে জয় নিশ্চিত হয়েছে। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের