শেষ ম্যাচে বৃষ্টির হানা, পাকিস্তানের ওপরেই থাকলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ০০:৫৭ আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০০:৫৭

নিজেদের ইতিহাসে সেরা সাফল্য নিয়ে নারীদের ওয়ানডে বিশ্বকাপ শেষ করার আশা অপূর্ণই থাকলো বাংলাদেশের। তবে শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় একেবারে তলানিতে পড়া থেকে বেঁচে গেছে নিগার সুলতানারা।

রবিবার মুম্বাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। আগের বিশ্বকাপের রেকর্ড স্পর্শ করতে আজ জয়ের প্রয়োজন ছিল। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে দুটি জয়ই ছিল তাদের সেরা সাফল্য। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। এক জয়, পাঁচ হার ও একটি পরিত্যক্ত ম্যাচ নিয়ে তিন পয়েন্টে সপ্তম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। নেট রান রেটে পিছিয়ে থাকায় সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে পাকিস্তান।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করেছে বাংলাদেশ। ম্যাচের পরিধিও কমে আসে ২৭ ওভারে। একাধিকবার খেলা থামায় ব্যাটারদের ছন্দে প্রভাব পড়ে। ৯ উইকেটে ১১৯ রান তোলে লাল-সবুজরা। দলের পক্ষে ৫৩ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার, সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২১ বলে ২৬ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৪ বলে ৯ রানে রানআউট হন। শারমিন ও সোবহানার ৩৮ রানের জুটি কিছুটা স্থিতি আনলেও পরে রাধা যাদবের আঘাতে ৩ উইকেটে ৯১ রান থেকে ধসের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ১১৭ রানে হারায় নবম উইকেট! রাধা ৩০ রানে নেন ৩টি উইকেট। 

তার পর বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ১২৬ রান। জবাবে ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলে স্বাচ্ছন্দ্যেই এগোচ্ছিল স্বাগতিকরা। ঠিক তখনই নামে বৃষ্টি। তার পর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।

/এফআইআর/
সম্পর্কিত
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বশেষ খবর
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন