শান্তই থাকছেন টেস্ট দলের অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ নভেম্বর ২০২৫, ১৯:৩৯আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১৯:৩৯

চার মাস আগে অনেকটা অভিমানে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে আবারও দায়িত্ব নিতে রাজী হয়েছেন তিনি।

বিসিবি শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিবৃতিতে জানায়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে বাংলাদেশের অধিনায়ক থাকবেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যানই।

২০২৩ সালের ডিসেম্বরে সেই সময়ের অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্বে টেস্ট নেতৃত্বে অভিষেক হয় শান্ত। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে তিন সংস্করণেই তাকে নিয়মিত অধিনায়ক ঘোষণা করা হয়। পরে বাজে ফর্মের কারণে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারান। পাশাপাশি দলেও জায়গা পাননি। গত জুনে তে শ্রীলঙ্কা সফরে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল।

শ্রীলঙ্কাতেই টেস্ট সিরিজ শেষে গত ২৮ জুন টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন শান্ত। মাঝে কোনও সিরিজ না থাকায় অধিনায়কত্ব নিয়ে ভাবতে হয়নি বিসিবিকে। এখন সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ উপলক্ষে শান্তকে আবার অধিনায়ক করা হয়েছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক বিবৃতে বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের স্থিরতা, নিবেদন ও গভীর বোধের ছাপ রাখতে পেরেছে শান্ত। তার নেতৃত্বে আমরা দলের বেড়ে ওঠা ও বিশ্বাস দেখেছি। বোর্ডের মনে হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এগিয়ে যাওয়ার পথে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের জন্য সুফল বয়ে আনবে।’

শান্তর নেতৃত্বে ১৪ টেস্টে বাংলাদেশের জয় ৪টি, হার ৯টি, ড্র ১টি। এখন ১১ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে শান্তর নতুন যাত্রা শুরু হবে। 

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম