৪৩ ক্লাবের বয়কটের ডাকের পরই কড়া পদক্ষেপ বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৫, ১২:৫৫আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১২:৫৬

আসন্ন ঢাকা লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। বিসিবির প্রধান নির্বাহী বরাবর এমন সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দেওয়ার পর এর পাল্টা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)! ঢাকা-ভিত্তিক ক্লাবগুলোর সম্ভাব্য লিগ বয়কট ঠেকাতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতাধীন সব লিগের খেলার নিয়মে নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে। 

সোমবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন ধারা প্রযোজ্য হবে আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও কোয়ালিফাইং লিগে। নিয়ম অনুযায়ী, কোনও দল সম্পূর্ণ বা আংশিকভাবে লিগে অংশ না নিলে তাদের তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং নিচের বিভাগে অবনমন করা হবে। চলতি মৌসুমে সেই দল আর পুনরায় অংশগ্রহণের সুযোগ পাবে না।

যেসব দল এক বা একাধিক ম্যাচ খেলার পর লিগ থেকে সরে দাঁড়াবে, তাদের আগে অর্জিত সব পয়েন্ট বাতিল হবে এবং সেগুলো প্রতিপক্ষের ঝুলিতে যোগ হবে। পরবর্তী ম্যাচগুলোর প্রতিপক্ষ দল স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে। তবে লিগ শুরুর আগে যদি কোনও দল আনুষ্ঠানিকভাবে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, তাহলে এই ধারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

একাধিক দল অংশগ্রহণ না করলে এবং এর ফলে অবনমন হলে, ওই মৌসুমের রেলিগেশন লিগ বাতিল করা হবে। এরপর সিসিডিএম ২০২৬–২৭ মৌসুমে প্রমোশন নির্ধারণ করবে।

এই সিদ্ধান্ত এসেছে এমন সময়ে, যখন ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন (ডিসিসিওএ)–এর ব্যানারে ৪৩টি ক্লাব আসন্ন মৌসুম বয়কটের ঘোষণা দিয়েছে। তারা সম্প্রতি বিসিবিকে চিঠি পাঠিয়ে বোর্ডের সাম্প্রতিক নির্বাচনের স্থগিতাদেশ এবং অনিয়মের স্বাধীন তদন্ত দাবি করেছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী