টিকনার ছিটকে গেলেও ওয়েলিংটনে নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের হাতে

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪

ডেভন কনওয়ে ও অভিষিক্ত মিচেল হে-র ফিফটিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৩ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। এরপর নিজেদের দুর্বল বোলিং আক্রমণ নিয়েও ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে চাপ বাড়িয়ে দ্বিতীয় টেস্টে নিয়ন্ত্রণ ধরে রেখেছে কিউইরা। বেসিন রিজার্ভে দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ৩২ রান। তারা পিছিয়ে ৪১ রানে। 

এর আগে ২০৫ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে থামে ২৭৮ রানে। শেষ সেশনে গিয়ে স্বাগতিকরা অলআউট হয়েছে।

নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা ফাস্ট বোলার ব্লেয়ার টিকনার প্রথম ইনিংসে ব্যাটই করতে পারেননি। বুধবার বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধের ইনজুরিতে পুরো ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। ফলে বোলিং ও ফিল্ডিং—কিছুই করতে পারবেন না তিনি।

দিনের শুরুটা ভালো ছিল না কিউইদের। ২৪ রানে দিন শুরু করার পর দ্রুত অধিনায়ক টম লাথ্যামকে হারায় তারা। তবে কনওয়ে ও কেন উইলিয়ামসনের ৬৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল।

৭০ রানে ৩ উইকেট নেওয়া ফিলিপ উইলিয়ামসনকে বোল্ড করে ফেরান ৩৭ রানে। রোচ আউট করেন রাচিন রবীন্দ্রকেও (৫)। কিছুক্ষণ পর কনওয়ে ৬০ রানে ফিরলে চাপে পড়ে নিউজিল্যান্ড। তারপর অভিষিক্ত মিচেল হে দেখান দারুণ ধৈর্য। হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে যাওয়া টম ব্লান্ডেলের জায়গায় দলে এসেই ফিফটি তুলে নেন তিনি।

ফিফটি তুলে কিছুক্ষণ পরই ওজে শিল্ডসকে টানা দুই চার মারেন হে। কিন্তু পরের বলেই স্কয়ার লেগে রোচের হাতে ধরা পড়েন। তার ৬১ রানের ইনিংসে ছিল নয়টি চার ও একটি ছক্কা।

তার পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ২৪ রানে বিদায় নেন ওপেনার জন ক্যাম্পবেল (১৪)। এর পর নাইচওয়াচম্যান হিসেবে অ্যান্ডারসন ফিলিপ (০) কে নামানো হলেও তিন বল খেলেই ডাক মেরে ফেরেন তিনি। ক্রিজে আছেন কাভেম হজ (৩) ও ব্র্যান্ডন কিং (১৫)।

 

/এফআইআর/ 
সম্পর্কিত
অক্টোবরে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
সর্বশেষ খবর
যেখানে সময় থমকে যায়, মেঘ-কুয়াশার চাদরে মেলে শান্তি
যেখানে সময় থমকে যায়, মেঘ-কুয়াশার চাদরে মেলে শান্তি
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
ডিএমপির দুই থানায় নতুন ওসি
ডিএমপির দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী