বিপিএলের উদ্বোধনী দিনে যা থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩

দেশের বর্তমান অবস্থায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় বাতিল  হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ মৌসুমের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। তবে সেদিন ছোট পরিসরের একটি অনুষ্ঠান রাখা হয়েছে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়ে তা নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

২৬ ডিসেম্বর থেকে সিলেটে বিপিএল শুরু হতে যাচ্ছে। তার আগে ইফতেখার রহমান সাংবাদিকদের বলেছেন, ‘আমরা সবাই জানি যে, পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। আমাদের বারবার পরিকল্পনা বদলাতে হচ্ছে। তো ২৪ তারিখে যেহেতু আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারছি না, এখন ২৬ তারিখে ম্যাচের দিনই ছোট করে আয়োজন করবো।’

আয়েজন নিয়ে এই কর্মকর্তা বললেন, ‘আমাদের প্রেসিডেন্ট সাহেব (আমিনুল ইসলাম বুলবুল) ও স্পোর্টস সেক্রেটারি (আসিফ নজরুল) ওনারা উদ্বোধন করবেন। সবার সঙ্গে হ্যান্ডশেক করবেন। সাম্প্রতিক সময়ে ওসমান হাদীর মৃত্যুতে আমরা এক মিনিট নীরবতা পালন করবো। এর সঙ্গে একটি কনসার্টের আয়োজন করা হবে দুই ম্যাচের মাঝের বিরতিতে।’

এরপরই যোগ করে ইফতেখার রহমান জানালেন, ‘দুই ম্যাচের মাঝে এই একটা গানের আঞ্চলিক সব গান নিয়ে একটা অনুষ্ঠান হবে। যেটা মাঠেই স্টেজ করে হবে। গানের অনুষ্ঠান প্রথম ম্যাচের আগে ১৫ মিনিটের, দুপুর আড়াইটার মধ্যে আমাদের শেষ করতে হবে। জুম্মার নামাজের পরে ২টা ১৫ মিনিটে শুরু করে ১৫ মিনিটের মধ্যে এটা শেষ করা হবে। দুই খেলার মাঝে যে সময় আছে- ১ ঘণ্টা ৪৫ মিনিটের-ওইখানে এই ছোট অনুষ্ঠানটা করবো।’

বিপিএলে উদ্বোধনী ম্যাচ হবে নতুন সময় অনুযায়ী দুপুর ৩টায়। মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। আর চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস খেলবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম