ভারতে খেলতে না যাওয়া নিয়ে বাংলাদেশ অনড়: ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সভা শেষে বুলবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৮:৩১

ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে সরাসরি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এ নিয়ে অনেক কথা হচ্ছে।  সেখানে খেলা নিয়ে বুধবার ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বিসিবির কর্মকর্তারা আলোচনা করেছেন। সচিবালয়ের আলোচনায় না খেলার বিষয়ে অনড় সবাই। বরং ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে আবারও আইসিসির সঙ্গে কথা বলার বিষয়টি তুলে ধরেছে বিসিবি। 

বুধবার বিকাল ৪ টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্তারা। সেখানে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন ফারুক আহমেদ সহ আরও বেশ কয়েকজন পরিচালক।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেছেন ,‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবার আইসিসিকে চিঠি দেয়া হবে।’

ক্রীড়া উপদেষ্টাও গণমাধ্যমে শুরুতে কথা বলেছেন। তার ভাষ্য ছিল, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনও আপোষ করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।’

ভারতে না যাওয়া নিয়ে নিজেদের অবস্থান জোরালো কণ্ঠে তুলে ধরেন তিনি, ‘এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আশা করি আমরা সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করবে, আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম