বৃথা গেলো হৃদয়ের ৯৭*, ওয়াসিম-শান্তর ব্যাটে দাপুটে জয় রাজশাহীর 

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭

চলতি বিপিএলে রংপুর রাইডার্সকে আরেকটি হারের স্বাদ দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রবিবার ৭ উইকেটের সহজ জয়ে মাঠ ছেড়েছে রাজশাহী। লিগ পর্বে এর আগে সুপার ওভারেও রংপুরকে হারিয়েছিল তারা।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাজশাহী। ওপেনার মোহাম্মদ ওয়াসিম অপরাজিত ৮৭ রানের বিস্ফোরক ইনিংসে জয়ের ভিত গড়ে দেন। ৫৯ বলে খেলা তার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়ের মার। 

জয়ের পথে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন তার যোগ্য সঙ্গী। ৪২ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শান্ত। তাতে ছিল ৬টি চার ও ৪টি ছয়ের মার। দুজনের গড়া ৮২ রানের বড় জুটিতে আর কোনও নাটকীয়তার সুযোগই পায়নি রংপুর। শান্ত যখন আউট হন, তখন দলের স্কোর ২ উইকেটে ১৫৫ রান। দ্রুত সময়ে জেমস নিশাম ১ রানে ফিরলেও রায়ান বার্লকে নিয়ে ১৯.১ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়েন ওয়াসিম। 

রংপুরের হয়ে আকিফ জাভেদ ৪৩ রানে দুটি উইকেট নিয়েছেন। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে। অপরাজিত ইনিংসে যার ভিত গড়েছেন ওপেনার তাওহীদ হৃদয়। ৮টি চার ও ৬টি ছক্কায় ৯৭* রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। ওপেনিংয়ে নামা হৃদয় পাওয়ারপ্লেতেই দাপট দেখান। পরে খুশদিল শাহর সঙ্গে জুটি বেঁধে ইনিংসের গতি বাড়ান। খুশদিল ২৯ বলে ৪৪ রান করে আউট হয়েছেন। তাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার। যদিও হৃদয়ের ইনিংস বৃথা গেছে শেষ পর্যন্ত। 

এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রাজশাহী। সমান ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রংপুর। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের