ক্রিকেটার শাহিন আলমকে বিসিবির আর্থিক সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ জানুয়ারি ২০২৬, ২১:২৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ২১:২৭

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য শাহিন আলম বর্তমানে আর্থিক সংকটে ভুগছেন। তার এই দুরবস্থার খবর পেয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর্থিক সহায়তা হিসেবে শাহিন আলমের হাতে পাঁচ লাখ টাকার একটি চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জয়ের পর শাহিন আলমের ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি এগোতে পারেনি। বিশ্বকাপের পর তিনি হাই পারফরম্যান্স (এইচপি) ক্রিকেটের গণ্ডি পেরোতে পারেননি। নিজের ইনজুরি এবং বাবা-মায়ের অসুস্থতার কারণে তিনি আর্থিক সংকটে পড়েন। বর্তমানে বিভিন্ন কারণে লিগ ক্রিকেটেও অংশ নিতে পারছেন না।

/টিএ/এম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী