অর্থ কমিটি থেকে নাজমুলকে সরিয়ে দিয়েছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জানুয়ারি ২০২৬, ১৭:০৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের পর চারদিকে সমালোচনার ঝড় ওঠে। ক্রিকেটারদের আন্দোলনের মুখে অবশেষে নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। তবে ক্রিকেটারদের দাবি মেনে বোর্ড পরিচালকের পদ থেকে এখনও পদত্যাগ করেননি এই কর্মকর্তা। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের স্থানীয় একটি হোটেলে ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের সময় জরুরি অনলাইন সভা করে বিসিবি। এই সভায় সিদ্ধান্ত হয় নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। বিসিবির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন তিনি।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, আপত্তিকর মন্তব্য করায় নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার ভেতর তাকে জবাব দিতে বলা হয়েছে।

/টিএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী