বিসিবি-ক্রিকেটারদের সমঝোতা, শুক্রবার থেকে শুরু বিপিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৬, ০০:৪০আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:৫৯

বিসিবি পরিচালক নাজমুল ইসলামের আপত্তিজনক মন্তব্যে শাস্তি দাবি করে আসছিল ক্রিকেটাররা। এর জেরে বিপিএলও মাঠে গড়ায়নি। অবশেষে বিসিবি ও ক্রিকেটারদের দ্বন্দ্ব মিটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বিসিবি ও ক্রিকেটারদের বৈঠকে এ সমঝোতা হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয়, শুক্রবার থেকেই আবার বিপিএল মাঠে গড়াচ্ছে।

গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান। বৃহস্পতিবার না হওয়া দুটি ম্যাচ শুক্রবার হবে বলে জানান তিনি।

এর আগে রাত ৮টার দিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে ১০টার দিকে নাভানা টাওয়ারে যান ক্রিকেটাররাও। তাদের সঙ্গে বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হলো।

শুক্রবার দুপুরে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানসের ম্যাচ হবে। আর শুক্রবারে পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচগুলো হবে ১৮ জানুয়ারি।

এছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই ঠিক আছে।

/টিএ/এবিএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি