বিশ্বকাপে গ্রুপ বদলের প্রস্তাব বাংলাদেশের, সাড়া দেয়নি আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪২

ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। এমন আলোচনার মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল-বদলের প্রস্তাব দিয়েছে বলে খবর শোনা যাচ্ছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। তারা জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কা থেকে আয়ারল্যান্ডের ম্যাচ সরাচ্ছে না।

ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা চূড়ান্ত আশ্বাস পেয়েছি যে, নির্ধারিত সূচি থেকে আমাদের সরানো হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচ খেলবো।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে রয়েছে আয়ারল্যান্ড। এই গ্রুপে তাদের সঙ্গী সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। গ্রুপটির সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ক্যান্ডি ও কলম্বোয়।

অন্যদিকে গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির সঙ্গে। এই গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। তবে নিরাপত্তাজনিত শঙ্কায় ভারত সফরে যাবে না বাংলাদেশ।

শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে এক বৈঠকে বিসিবি, সীমিত লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব তোলে।

বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘সর্বনিম্ন লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’

একই সঙ্গে খেলোয়াড়, দর্শক, গণমাধ্যমকর্মী ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বিসিবি। এ বিষয়ে আগামী দিনগুলোতে আলোচনা চালিয়ে যেতে বিসিবি ও আইসিসি উভয় পক্ষই সম্মত হয়েছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী