টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতে না গেলে বাংলাদেশের স্থানে কে খেলবে

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪

নিরাপত্তার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, এ নিয়ে অনেক কথা চলছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধির সঙ্গে বৈঠকও করেছে বিসিবি। তবে, কোনও সুরাহা হয়নি। আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য না করলেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশ যদি ভারতে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের বদলে অন্য দেশকে নিতে পারে আইসিসি। আর শীর্ষ র‌্যাংঙ্কিং বিবেচনায় সেই দেশটি হতে পারে স্কটল্যান্ড।

ভারতে না যাওয়ার বিষয়টির শুরু হয় কাটার মাস্টার মোস্তাফিজ ইস্যুতে। বিসিসিআইয়ের নির্দেশে আইপিএলের দল কেকেআর ছেড়ে দেয় এই বাঁহাতি পেসারকে। এরপরই টনক নড়ে বিসিবির। নিরাপত্তার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার কথা বলে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আইসিসিকে চিঠি দেয় তারা। প্রতিক্রিয়ায় আইসিসিও বিসিবির অবস্থানকে পুনর্বিবেচনার অনুরোধ করে। তবে, বিসিবি নিজেদের অবস্থানে অটল থাকে। এরপর আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। তবে, সেই প্রতিনিধি দলে থাকা ভারতীয়কে ভিসা দেয়নি বাংলাদেশ সরকার।

আইসিসির সঙ্গে ওই বৈঠকে আবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা শঙ্কা থাকায় কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। তাই লজিস্টিক জটিলতা ন্যূনতম রেখে গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা করে বিসিবি ও আইসিসি।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের অনুরোধে রাজি হয়নি আইসিসি। অর্থাৎ, আয়ারল্যান্ডকে ‘বি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে পাঠানো ও বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া আইসিসির পক্ষ থেকে বারবার নিশ্চিত করা হয়, ভারতের মাঠে বাংলাদেশ দলের জন্য কোনও রকমের নিরাপত্তা ঝুঁকি নেই। তাই আইসিসি এখন বাংলাদেশের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষা করছে।

/টিএ/এবিএম/
সম্পর্কিত
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান