সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের

বিনোদন ডেস্ক
২২ জুলাই ২০২৬, ১৩:১১আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৪:২৯

সপ্তাহের শুরুতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা সালমান খান। সেই অনুষ্ঠানে তাকে দেখা গেছে ক্যাপ, ক্যাজুয়াল শার্ট এবং ডেনিম পরিহিত অবস্থায়। অনেকের মতে, তাকে আগের তুলনায় অনেক বেশি রোগা, ক্লান্ত এবং অবসন্ন দেখাচ্ছিল।

এরপর তার চেহারা ও অভিব্যক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা। ভাইজানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা।

এবার নিজের স্বাস্থ্য নিয়ে চলতে থাকা জল্পনার জবাব দিলেন কিছুটা ঘুরিয়ে ও কিছুটা রসিকতার সুরে তিনি।

রবিবার গভীর রাতে ইনস্টাগ্রামে একগুচ্ছ সাদা-কালো ছবি শেয়ার করেন সালমান। ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, আপনাদের শরীর কেমন আছে?

এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ক্যাপশনকে অনেকেই তার স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের প্রতি কৌতুকপূর্ণ জবাব বলেই মনে করছেন।

নতুন ছবিগুলিতে সালমানকে কয়েকদিন আগের সেই অনুষ্ঠানের পোশাক এবং একই লুকে দেখা যায়। কোথাও তিনি ডেনিম জ্যাকেট ও কাউবয় হ্যাট পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।

আবার কোথাও স্বচ্ছন্দ ভঙ্গিতে ধরা দিয়েছেন। ছবিগুলিতে তাকে অনেকটাই আত্মবিশ্বাসী ও স্বাভাবিক দেখাচ্ছে।

পোস্টটি প্রকাশ্যে আসার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যের ঘর ভরে যায়। অনুরাগীরা যেমন তার ক্যাপশন নিয়ে মজা করেছেন, তেমনই অনেকেই মনে করেছেন, স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া জল্পনার জবাব এভাবেই দিয়েছেন অভিনেতা। অভিনেত্রী মাহি ভিজও পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন,‘টু গুড ’, সঙ্গে ছিল একাধিক হাসির ইমোজি।

সালমানকে আগামীতে দেখা যাবে, ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায়। এটি মুক্তির অপেক্ষায় আছে। যুদ্ধভিত্তিক এই ছবির মুক্তি একাধিকবার পিছিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল, ছবির মুক্তি নাকি পিছিয়ে ২০২৭ সালে চলে যেতে পারে। তবে সেই সব জল্পনায় এবার জল ঢেলে দিল সালমান খান ফিল্মস (SKF)। রবিবার (১৯ জুলাই) প্রযোজনা সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ছবিটি ২০২৬ সালেই মুক্তি পাবে। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে সিনেমার নতুন পোস্টারও। ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া।

/এনআই/আরকে/
সম্পর্কিত
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
মনোজ তিওয়ারির মেয়ে হওয়ায় মৃত্যুর হুমকি: রীতি তিওয়ারি
মনোজ তিওয়ারির মেয়ে হওয়ায় মৃত্যুর হুমকি: রীতি তিওয়ারি
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
রণবীর কাপুর-সালমান ও আল্লু অর্জুন নন, ভারতের সবচেয়ে সফল কে এই স্টার কিড
রণবীর কাপুর-সালমান ও আল্লু অর্জুন নন, ভারতের সবচেয়ে সফল কে এই স্টার কিড
বিনোদন বিভাগের সর্বশেষ
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত