বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ১৩:৩৩আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৩:৩৩

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।

নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৮ রান তোলে বাংলাদেশ। শেষ দিকে ব্যাট হাতে ঝড়ো ব্যাটিংয়ে পুঁজি সমৃদ্ধ করতে ভূমিকা রাখেন স্বর্ণা আক্তার। ১৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৭ রান করেন তিনি। অপরপ্রান্তে অপরাজিত ২৪ বলে ৩৪ রান করেন সোবহানা মোস্তারি। শুরুতে ভিত গড়তে ভূমিকা রাখেন ওপেনার দিলারা আক্তার। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। উল্লেখযোগ্য ইনিংস খেলেন জুয়াইরিয়া (১৭) ও শারমিন আক্তার (২৮)।

জবাবে পাপুয়া নিউগিনি লড়াই করলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানে থামে তাদের ইনিংস। তিনটি রানআউট তাদের জন্য বড় ধাক্কা হয়ে আসে। অথচ ২ উইকেটে এক পর্যায়ে ৯৮ রান তুলে ফেলেছিল দলটি। পরে ৩৬ রানের মধ্যে হারিয়ে বসে ৭ উইকেট। 

বাংলাদেশের বোলারদের মধ্যে ছয়জন একটি করে উইকেট শিকার করেন। বাছাইয়ে গ্রুপ ‘এ’-এর পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের