নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত, বিশ্বকাপে শেষ ম্যাচ জিততেই হবে যুবাদের

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ১৯:৫১ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ২০:১৭

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ায় এখন বেশ কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যুবারা। শেষ ম্যাচ জয়ের সঙ্গে প্রার্থনাতেও বসতে হবে তাদের!

মঙ্গলবার বুলাওয়েতে বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে আগামী ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটি এখন বাঁচা-মরার লড়াই। 

কুইন্স স্পোর্টস ক্লাবে টানা বৃষ্টিতে ম্যাচটি ৪৭ ওভারে নামিয়ে আনার পরও মাত্র ১০ ওভার খেলা সম্ভব হয়েছে। ওই সময়ে নিউজিল্যান্ড ১ উইকেটে ৫১ রান তুলেছিল। এরপর আবার বৃষ্টি নামলে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত করা হয়। নিয়ম অনুযায়ী পয়েন্ট ভাগ করে নেয় দুই দল।

এর আগে ১৭ জানুয়ারি একই ভেন্যুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ১৮ রানে হারে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে তৃতীয় স্থানে রয়েছে যুবারা। এই অবস্থায় পরের রাউন্ডে যেতে হলে ২০২০ আসরের চ্যাম্পিয়নদের যুক্তরাষ্ট্রকে হারানোর পাশাপাশি আশায় থাকতে হবে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড যেন হার মানে! 

/এফআইআর/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত