অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ 

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে জুনিয়র টাইগাররা 

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬, ২৩:০২ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ২০:১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। ২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে তা ৩ উইকেট হারিয়ে ৫১ বল হাতে রেখেই স্পর্শ করেছে যুবারা। 

বি গ্রুপে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে ১৯৯ রানে গুটিয়ে দেয় তারা।

বল হাতে সেরা ছিলেন ইকবাল হোসেন ইমন। ৪১ রানে নেন তিনটি উইকেট। আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেনরা নেন দুটি করে। যে কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি যুক্তরাষ্ট্র।

জবাবে আত্মবিশ্বাসী সূচনা এনে দেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ৪২ বলে ৪৭ রান করেন জাওয়াদ। আর রিফাতের ব্যাট থেকে আসে ৫৫ বলে ৩০ রানের ইনিংস। তাদের ৭৮ রানের জুটিতে স্বস্তিতে এগোয় বাংলাদেশের ইনিংস।

৮৮ রানের মধ্যে ওপেনারদের বিদায়ের পর অধিনায়ক আজিজুল হাকিম দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস সামলেছেন। ৮২ বলে খেলেন ৬৪ রানের ইনিংস। জয়ের কাছে থাকা অবস্থায় বিদায় নেন তিনি। তার পর ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কালাম সিদ্দিকি (৩০*) এবং রিজান হোসেন (২০*)। 

/এফআইআর/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত