‘দেশেই আছি, আমার ব্যক্তি জীবন নিয়ে মানুষের এত আগ্রহ কেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৬, ১৩:০৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:০৭

দেশের ক্রিকেটের টালমাটাল অবস্থায় আমিনুল ইসলাম বুলবুলের দেশছাড়ার গুঞ্জন ছড়িয়েছে গতকাল রাতে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে  সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনা কম হচ্ছিল না। বিশেষ করে অস্ট্রেলিয়া প্রবাসী বিসিবি সভাপতি এবার গিয়ে আর ফিরবেন কিনা- এমন কথাও বলতে থাকেন অনেকে। তবে বাংলা ট্রিবিউনের কাছে বিসিবি সভাপতি জানিয়েছেন, কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত তিনি দেশেই ছিলেন। দেশের ক্রিকেট নিয়ে প্রচন্ড ব্যস্ততা আছে বলে জানালেন তিনি। সঙ্গে নিজের অস্ট্রেলিয়া চলে যাওয়ার খবরে বিরক্তির পাশাপাশি কিছুটা ক্ষোভও প্রকাশ করলেন। 

তবে গুঞ্জন সত্যি হয়নি। আজ সোমবার সকালে তাকে ঠিকই দেখা গেছে বিসিবিতে। মিরপুরে ম্যাচ রেফারিদের ট্রেনিং সেশনে অংশ নেন তিনি। বাংলা ট্রিবিউনের প্রশ্নে গতকাল রাতে আমিনুল বলেছিলেন, ‘আমি এখন কেন বিদেশ যাবো, দেশেই আছি। আমার কী বিদেশ যাওয়ার কথা ছিল? বোর্ডে আমার অনেক কাজ। আমি অনেক ব্যস্ত। দেশের বাইরে যাওয়ার আপাতত পরিকল্পনা নেই।’

তার পরের প্রশ্নেই বুলবুল বললেন, ‘কত জায়গায় কতকিছু লেখা হচ্ছে।  কিছু বলার নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বাদ পড়েছে। একজন সাবেক ক্রিকেটার হয়ে কেমন খারাপ লাগছে? বুলবুল উত্তর দিলেন এভাবে, ‘একথা আমাকে কেন জিজ্ঞেস করছেন। আমি বা বোর্ড তো না করিনি, করেছে সরকার।  আপনারা সরকারকে জিজ্ঞেস করুন।’

আজ সকালে আবার দেশ ছাড়ার গুঞ্জন নিয়ে আবারও সত্যতা যাচাই করতে গেলে বুলবুলের কড়া ভাষায় উত্তর, ‘আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি? ডু আই ওয়ার্ক অ্যাট দ্য বিসিবি? আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের এত আগ্রহ কেন?’

পরে বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কী মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা
কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ
বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না, তবে...
সর্বশেষ খবর
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত