শেষ মুহূর্তে বিশ্বকাপে সুযোগ পেয়ে বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ১২:১৭ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:২২

বাংলাদেশের জায়গায় শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। নিরাপত্তা ইস্যুতে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইউরোপিয়ান বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে শেষ করলেও সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে (১৩তম) থাকার সুবাদে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় তারা।

এখন দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একই গ্রুপে খেলবে স্কটল্যান্ড। তাদের সঙ্গী হিসেবে আছে নেপাল ও অভিষেক টুর্নামেন্ট খেলতে যাওয়া ইতালি। 

এভাবে বিশ্বকাপে ডাক পাওয়ার পর বাংলাদেশকে নিয়ে নিজেদের অনুভূতির কথা জানান ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। তিনি জানিয়েছেন, আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন। তবে বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়ে স্বীকার করেছেন, প্রচলিত পথেই বিশ্বকাপে জায়গা করে নিতে চেয়েছিলেন তারা। লিন্ডব্লেড বলেছেন, ‘গত কয়েক দিন ভীষণ ব্যস্ত কেটেছে। বিশেষ করে শনিবার সকালে সঞ্জোগ (গুপ্তা) ফোন করার পর, সেটিই ছিল বিশ্বকাপে আমাদের আমন্ত্রণ পাওয়ার প্রথম আনুষ্ঠানিক বার্তা।’

তিনি আরও বলেছেন, ‘এর আগেই বুধবার বোর্ড মিটিংয়ের পর আমরা বুঝতে পেরেছিলাম, এমন একটি সম্ভাবনা রয়েছে। যেকোনও দায়িত্বশীল সংস্থার মতোই, ভারতের টুর্নামেন্ট শুরু হতে অল্প সময় বাকি থাকায় আমরা সম্ভাব্য নানা পরিস্থিতি ধরে পরিকল্পনা শুরু করি।’

বাংলাদেশের প্রতি সহানুভূতির কথা আবারও উল্লেখ করে লিন্ডব্লেড যোগ করে বলেছেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। এইভাবে বিশ্বকাপে জায়গা করে নিতে চাইনি এবং কোনও দলই এমন পরিস্থিতিতে বিশ্বকাপে খেলতে চায় না।’

/এফআইআর/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত