গণমাধ্যমকর্মীদের অ্যাক্রেডিটেশন বাতিল করায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:৫৪ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৫:৫৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে চাওয়া শতাধিক বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের অ্যাক্রেডিটেশন বাতিল করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশের মিডিয়া অঙ্গনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। এ নিয়ে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। 

পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার উদ্বোধন হয়েছে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন না পাওয়া নিয়ে আমজাদ হোসেন জানিয়েছেন, আইসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, ‘এটা তো গতকাল (সোমবার) সিদ্ধান্ত এসেছে, এরপর আমরা জানতে চেয়েছি, ব্যাখ্যা চেয়েছি। ওটা ভেতরকার গোপনীয় বিষয় কিন্তু আমরা জানতে চেয়েছি।’

১৯৯৯ থেকে নিয়মিত সব বিশ্বকাপে খেলে আসছে বাংলাদেশ। কিন্তু এর আগে থেকেই বিশ্বকাপ কাভার করছেন বাংলাদেশের সাংবাদিকরা। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ বা সবশেষ ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ না থাকলেও এখানকার সাংবাদিকরা ছিলেন। 

সেই কথা মনে করিয়ে দিয়ে আমজাদ বলেছেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে (দেশ) অংশগ্রহণ করতেই হবে। (২০১৩) চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়নি, তারপরও আমাদের সাংবাদিকরা সেখানে কাভার করতে গিয়েছিলেন। এছাড়া ফিফা বিশ্বকাপে আমাদের দল কখনো অংশ নেয়নি কিন্তু সাংবাদিকরা নিয়মিত যান কাভার করতে।’

বাংলাদেশের সাংবাদিকরা বিশ্বকাপ কাভার করার জন্য আবেদন করলেও সেটা গ্রহণ করা হয়নি। সোমবার দুপুরের পর থেকে ফিরতি মেইলে প্রত্যেকের আবেদন প্রত্যাখ্যানের খবর জানায় আইসিসি।

আমজাদ হোসেন এই বিষয়ে জানান, ‘পূর্ণ সদস্য দেশ হিসেবে এটা (কাভার) করতে পারলে ভালো হতো। কিন্তু এটা তাদের সিদ্ধান্ত, আমাদের আসলেই কিছু করার নেই। তবে আমরা মনে করি, গণমাধ্যমকর্মীদের সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার, আমরা না খেললেও বিশ্বকাপ তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমকর্মীরা সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারতেন।’

বাংলাদেশ দলের বিশ্বকাপে না খেলার সঙ্গে সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশনের বিষয়টি না মেলানোর কথা বলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আরও বলেছেন, ‘আমরা বিশ্বকাপে শর্ত দিয়েছি নিরাপত্তা ইস্যুতে যে একটা নির্দিষ্ট ভেন্যুতে (দেশ) খেলতে পারবো না, এমন নয় পুরো বিশ্বকাপেই খেলবো না। আমাদের বিকল্প অনুরোধ ছিল, যা পূরণ করা হয়নি। এরপর সেখান থেকে আমরা সরে এসেছি। এর সঙ্গে অন্য কিছু মেলানো ঠিক হবে না।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত