বাংলাদেশের বাদ পড়াকে ক্রিকেটের জন্য ‘খারাপ বার্তা’ হিসেবে দেখছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে ক্রিকেটের জন্য ‘খারাপ বার্তা’ হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তার মতে, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছানো উচিত ছিল না।

নিজের ফেসবুক পেজে ‘৩৬০ লাইভ’ শিরোনামের এক লাইভ সেশনে কথা বলতে গিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন ডি ভিলিয়ার্স। সরাসরি কোনও পক্ষ না নিয়ে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক এবং ক্রিকেটের জন্য মোটেও ভালো না।

ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি এখানে কোনও পক্ষ নিতে চাই না। বরং মাঝামাঝি অবস্থানেই থাকছি। এটা রাজনীতি, আবার ব্যক্তিগত বিষয়ও। এই ইস্যুতে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য বা জ্ঞান আমার নেই।’

তবে বিশ্বকাপের মতো বড় আসর থেকে একটি দলকে এভাবে বাদ পড়তে দেখা যে ভালো বার্তা দেয় না, সেটি স্পষ্ট করে দিয়েছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। ডি ভিলিয়ার্সের মতে, বিষয়টি এত দূর গড়ানোই ছিল সবচেয়ে দুঃখের বিষয়, ‘এটা ভীষণ দুঃখজনক। এমন একটা পর্যায়ে কখনোই আসা উচিত নয়, যেখানে দলগুলোকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘এটা আমাদের খেলার জন্য খুব খারাপ। যারা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আছেন, তাদের উচিত ছিল বিষয়টা আগেই মীমাংসা করা। আমি আগেও বলেছি—ক্রিকেটে রাজনীতি এতটা জড়িয়ে পড়ুক, আমি সেটা একদমই পছন্দ করি না। সত্যিই এটা খুব দুঃখজনক বিষয়।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের