কেন স্টিভ অস্টিনের অনুকরণে উদযাপন করেছেন ব্রুক? 

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ১৪:০১আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৪:০১

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫৩ রানের জয় পেয়েছে ইংল্যান্ড।  তাতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করেছে সফরকারী দল। এই জয়ের পথে বড় অবদান ছিল অধিনায়ক হ্যারি ব্রুকের।  ৬৬ বলে ১৩৬* রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। দুর্দান্ত সেঞ্চুরির পর অবশ্য ব্যতিক্রমী উদযাপনে আলোচনার জন্ম দিয়েছেন। যা ছিল ডব্লিউডব্লিউই–এর সাবেক তারকা ‘স্টোন কোল্ড’ স্টিভ অস্টিনের বিখ্যাত উদযাপনের আদলে। রিংয়ে বিয়ার ক্যান ভাঙার সেই ভঙ্গির অনুকরণ করেন হাতের দুই গ্লাভস খুলে। 

ম্যাচের পর অবশ্য এর ব্যাখ্যা করেছেন তার সতীর্থ ও ম্যাচে সেঞ্চুরি পাওয়া আরেক ব্যাটার জো রুট। অপরাজিত ১১১ রানের ইনিংস খেলা এই ব্যাটার ব্রুকের উদযাপন যেন ভুলভাবে ব্যাখ্যা না করা হয়—এমনটাই আশা করছেন। গত বছর নাইটক্লাব–সংক্রান্ত ঘটনার পর সতীর্থদের আস্থা ফেরানোর চেষ্টায় থাকা ইংল্যান্ড অধিনায়কের জন্য বিষয়টি সংবেদনশীল বলে মনে করছেন তিনি।

১৬৬ রানে তিন উইকেট হারানো ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে যান ব্রুক ও রুট। দুজনের অপরাজিত ১৯১ রানের জুটিতে ইংল্যান্ড তোলে ৩ উইকেটে ৩৫৭ রান। লঙ্কান দল জবাবে ৪৬.৪ ওভারে থামে ৩০৪ রানে। 

ম্যাচ শেষে ব্রুক জানান, স্টিভ অস্টিনকে শ্রদ্ধা জানাতেই এমনটা করেছেন তিনি। তবে এর পেছনে অন্য কোনও বার্তা নেই বলে দাবি তার। সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর ব্রুক বলেছেন, এটি ছিল কেবল সতীর্থদের সঙ্গে মুহূর্তটা উপভোগ করার বহিঃপ্রকাশ, ‘আগের দিন সংবাদ সম্মেলনেও বলেছি, আমাকে ছেলেদের সঙ্গে বিশ্বাসটা আবার গড়ে তুলতে হবে। আমি সেটা করতে চেয়েছি মাঠে পারফর্ম করে, ভালো খেলে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে।’

গত বছর নিউজিল্যান্ডে এক নাইটক্লাবের বাউন্সারের সঙ্গে বিবাদে জড়িয়ে ক্ষমা চাওয়ার পরই ইংল্যান্ডের অধিনায়কত্ব পান ব্রুক। সে সময় নিজেই স্বীকার করেছিলেন, অধিনায়ক হওয়াটা তার জন্য কিছুটা সৌভাগ্যেরও।

তাই সতীর্থ অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন জো রুট। ব্রুকের উদযাপনে কটূ উদ্দেশ্য ছিল না জানান তিনি, ‘আপনি যদি কখনও রেসলিং দেখে থাকেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এটা তার নিজস্ব ভঙ্গি, দলকে একটু হাসানো, দলের স্বীকৃতি পাওয়ার চেষ্টা।’

 

/এফআইআর/
সম্পর্কিত
আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা
কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ
বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না, তবে...
সর্বশেষ খবর
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত