টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫২ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫৩

থাইল্যান্ডের বিপক্ষে জিতে নিজেদের কাজটা এগিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার পর বাছাইয়ে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে হারানোর ফলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। 

মুলপানিতে সুপার সিক্স পর্বের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত রাখে নিগার সুলতানারা। এই জয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের বৃষ্টি আইনে ২১ রানের জয় বাংলাদেশের শীর্ষ চারে থাকা নিশ্চিত করেছে। এখন বাছাইপর্বের বাকি ম্যাচগুলোর ফল যাই হোক না কেন, বিশ্বকাপ খেলা নিশ্চিত বাংলাদেশের। 

নিয়ম অনুযায়ী বাছাই থেকে মূল পর্বে জায়গা পাবে চারটি দল। যারা অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে। সুপার সিক্সে তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১.১৫ নেট রানরেট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে শুক্রবার কির্তিপুরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর রবিবার মুলপানিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শেষ করবে তারা।

/এফআইআর/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত