২ হাজার ৬৫০ দিন পর অজিদের হারালো পাকিস্তান! 

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ২১:০৪ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২১:০৬

সর্বশেষ ২ হাজার ৬৫০ দিন আগে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল পাকিস্তান। অর্থাৎ এই ফরম্যাটে ৭ বছরেরও বেশি সময় অজিদের হারানোর মতো কৃতিত্ব দেখাতে পারেনি তারা। বৃহস্পতিবার অবশেষে জয়ের দেখা মিলেছে। অজিদের ২২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। 

লাহোরে এই জয়ের মূল কারিগর সাইম আইয়ুব। তার অলরাউন্ড নৈপুণ্যই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। প্রথম ইনিংসে সালমান আগার সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন আইয়ুব। এই জুটিতে আইয়ুবের অবদান ছিল ২২ বলে ৪০ রান। পরে দুজনের বিদায়ে অ্যাডাম জাম্পা ও জেভিয়ার বার্টলেটের আঘাতে অস্ট্রেলিয়া কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করলেও ততক্ষণে পর্যাপ্ত পুঁজি পাওয়ার মঞ্চ গড়ে ফেলেছিল পাকিস্তান। ৮ উইকেটে তারা সংগ্রহ করে ১৬৮ রান।  

২৪ রানে ৪ উইকেট নেন জাম্পা। ২টি নেন মাহলি বেয়ার্ডম্যান ও বার্টলেট। 

জবাবে নতুনে ভরা অস্ট্রেলিয়ান দলের জন্য অধিনায়ক ট্রাভিস হেডের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হবে তা ছিল অনুমেয়। প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়ে দারুণ শুরু করেছিলেন তিনি। শেষ পর্যন্ত ইনিংসটি স্থায়ী হয়েছে ১৩ বল পর্যন্ত। ২ চার ও ২ ছক্কায় থেমেছেন ২৩ রানে। তাকে বিদায় দেন সাইম আইয়ুব। 

এর আগে ম্যাট শর্টকেও ফিরিয়েছেন আইয়ুব। তার পর অবশ্য তাদের ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিনের ৪০ রানের জুটির চাপ সামলাতে হয়েছে। এই জুটি ভাঙার মধ্য দিয়েই কার্যত অস্ট্রেলিয়ার বড় চ্যালেঞ্জও শেষ হয়ে যায়। এরপর ইনিংসটা গুটিয়ে যেতে সময় লাগেনি। ৮ উইকেটে শেষ পর্যন্ত তারা থামে ১৪৬ রানে। 

পাকিস্তানের হয়ে ২৯ রানে ২ উইকেট নেন সাইম আইয়ুব। ১০ রানে দুটি নেন আবরার আহমেদও। একটি করে নিয়েছেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। 

/এফআইআর/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত