রান পেলেন নিগার, স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের ছয়ে ছয়

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ১৫:৪৫ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৫:৪৫

বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এছাড়া আগের ম্যাচগুলোতে নারী দল ছিল অজেয়। নিজেদের ষষ্ঠ ম্যাচে এসেও বাংলাদেশের জয়রথ অব্যাহত। শুক্রবার (৩০ জানুয়ারি) নিগার সুলতানা ও সোবহানা মোস্তারির নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের সুপার সিক্সে স্কটল্যান্ডকে ৯০ রানে হারালো বাংলাদেশ। প্রত্যাশিতভাবেই ছয় ম্যাচই জিতলো।

নেপালের কির্তিপুরে আজ বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৯১ রান। এই সংস্করণে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।

প্রথম পাঁচ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে এসেছিল ৪৮ রান। অবশেষে আজ ছাড়িয়ে গেলেন আগের সব ম্যাচকে। নিগার অপরাজিত থাকেন ৩৫ বলে ৫৬ রান করে। আগের ম্যাচ ঝড়ো ফিফটি করা সোবহানা এবার ২৩ বলে করেন ৪৭।

রান তাড়ায় স্কটিশ মেয়েরা পাত্তাই পায়নি। ২০ ওভার খেলে রান তাড়া করেতে গিয়ে ১০১ রানে এসে থামে।

আগের ম্যাচের মতোই ঠিক ২৫ রানে ৩ উইকেট শিকার করেন মারুফা আক্তার।

বাংলাদেশের শেষ ম্যাচ রবিবার (১ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরাও বিশ্বকাপ নিশ্চিত করেছে আগেই।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৯১/৫ (নিগার ৫৬*, সোবহানা ৪৭, দিলারা (৩৯) জুয়াইরিয়া (২২); ক্যাথেরিন ১/৩৯, প্রিয়ানাজ ১/৪০)।

স্কটল্যান্ড: ২০ ওভারে ১০১/৯ (পিপা ২৭*, মেগান ২০, প্রিয়ানাজ ২০, কোনচারোয়নকাই ২৯; মারুফা ৩/২৫, স্বর্ণা ২/২১, রাবেয়া ১/১৮)। ফল: বাংলাদেশ ৯০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নিগার সুলতানা।

/টিএ/আরকে/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত