আকাশ ডিজিটালে দেখা যাচ্ছে না বিশ্বকাপ, যা বলছে নাগরিক টিভি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে। বাংলাদেশে এই খেলা দেখাচ্ছে টি স্পোর্টস ও নাগরিক টিভি। টিভি দুটির সম্প্রচারিত বিশ্বকাপের খেলা স্যাটেলাইট চ্যানেলে দেখা গেলেও ডিটিএইচ প্ল্যাটফর্ম আকাশের মাধ্যমে এই খেলা দেখতে পারছেন না দর্শকরা। আকাশ তাদের গ্রাহকদের বার্তা দিয়ে জানায় ওই চ্যানেলগুলো ব্ল্যাকআউট করেছে, যার দায় সম্পূর্ণ তাদের ওপর। 

পরে গতকাল রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অবস্থার জন্য নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে নাগরিক টিভি। তারা সেখানে জানায় স্যাটেলাইট চ্যানেলে খেলা সম্প্রচারের প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করেছে দুটি চ্যানেলই। কিন্তু ডিটিএইচ প্ল্যাটফর্মে সেটা দেখানোর কোনও অনুমতি মেলেনি বলেই এমনটা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে নাগরিক টিভি জানায়, চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের সকল সম্প্রচার স্বত্ত্ব আইসিসি থেকে আইনগতভাবে ক্রয় করেছে টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম)। এই স্বত্বের আওতায় বাংলাদেশে নাগরিক টিভি ও টি স্পোর্টস চ্যানেল দুটি টিএসএম-এর কাছ থেকে স্যাটেলাইট চ্যানেলে খেলা সম্প্রচারের জন্য প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করেছে এবং বৈধ চুক্তির ভিত্তিতেই তারা খেলা সম্প্রচার করছে। অন্যদিকে, ডিটিএইচ প্ল্যাটফর্ম আকাশে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা সম্প্রচারের জন্য টিএসএম কোনও অনুমতি দেয়নি এবং তাদের সঙ্গে কোনোও চুক্তিও সম্পাদিত হয়নি। অতীতেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে।

এই অবস্থার জন্য চ্যানেলদুটির কিছুই কিছুই করার নেই উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘আকাশ প্ল্যাটফর্মে খেলা সম্প্রচার না হওয়ার জন্য নাগরিক টিভি বা টি স্পোর্টস কোনওভাবেই দায়ী নয়। এই বিষয়ে উক্ত দুই চ্যানেলের করণীয় বা নিয়ন্ত্রণাধীন কোনও বিষয় নেই। সেখানে দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, আকাশ কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের কাছে প্রকৃত ও সঠিক তথ্য উপস্থাপন না করে বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে নাগরিক টিভি ও টি স্পোর্টসের ওপর দায় চাপানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। আমরা আকাশ কর্তৃপক্ষের এই দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আহ্বান জানাচ্ছি গ্রাহকদের কাছে সঠিক ও সত্য তথ্য প্রকাশ করার জন্য, যাতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির অবসান ঘটে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান