যুক্তরাষ্ট্রকে সহজেই হারালো পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৫

ওপেনার সাহেবজাদা ফারহানের ঝড়ো হাফসেঞ্চুরি ও শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। কলম্বোয় যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়েছে তারা।

টস হেরে শুরুতে ব্যাট করেছে পাকিস্তান। ইনিংসের ভিতটাই গড়ে দেন ওপেনার ফারহান। ৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৩ রান করেন তিনি। বাবর আজমের ব্যাট থেকেও আসে ৩২ বলে প্রয়োজনীয় ৪৬ রান। অন্যদিকে, শাদাব  মাত্র ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে অবদান রাখেন। সব মিলে পাকিস্তান ৯ উইকেটে ১৯০ রান তুলেছে। 

জবাবে ৮ উইকেটে ১৫৮ রানে যুক্তরাষ্ট্রকে থামিয়েছে সালমান আগার দল। চার ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন শাদাব। ২৭ রানে সর্বোচ্চ তিনটি নেন উসমান তারিক। ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের হয়ে লড়াই করেছেন শায়ান জাহাঙ্গীর ও শুবাম রাঞ্জানে। শায়ান ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন। শুবাম ৩০ বলে ৩ চার ও ৩ ছক্কায় খেলেছেন ৫১ রানের ইনিংস।  

এই জয়ে পাকিস্তান গ্রুপ ‘এ’-তে দুটি ম্যাচেই জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম