শেষ পাঁচ ওভারে ৯৪ রান, আয়ারল্যান্ড ঝড়ে বিধ্বস্ত ওমান

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪১

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুটি ম্যাচ হেরেছে আয়ারল্যান্ড। তৃতীয় ম্যাচে অবশ্য ঝড়ো ব্যাটিংয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে। ওমানকে ৯৬ রানে হারিয়ে অন্তত গাণিতিকভাবে সুপার এইটের আশা বাঁচিয়ে রেখেছে। 

গ্রুপ ‘সি’-তে এদিন টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজির গড়ে আয়ারল্যান্ড। কলম্বোতে টস হেরেও ৫ উইকেটে  করেছে ২৩৫ রান। ইনজুরিতে ছিটকে পড়া পল স্টার্লিংয়ের পরিবর্তে অধিনায়কত্ব করা লরকান টাকার বিধ্বংসী ব্যাটিংয়ে বড় স্কোর গড়তে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ৫১ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেছেন তিনি। তাতে ছিল ১০টি চার ও ৪টি ছক্কার মার। শেষ তিন ওভারেই আইরিশরা আটটি ছক্কা মেরেছে। শেষ পাঁচ ওভারে আসে ৯৪ রান। বড় স্কোরের পথে টাকারকে সহায়তা করেন গ্যারেথ ডেলানি ও জর্জ ডকরেল। ৩০ বলে ৩চার ও ৪ ছক্কায় ৫৬ রান করে ফেরেন ডেলানি। শেষ দিকে ডকরেলই ওমানের ওপর তাণ্ডব চালিয়েছেন। মাত্র ৯ বলের ক্যামিও ইনিংসে ৫ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি।  

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভার হাতে রেখেই ১৩৯ রানে গুটিয়ে যায় ওমান। ইনিংসের শুরুতে ৪৪ বছর বয়সী আমির কালিম ২৯ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেললেও এরপর দ্রুত উইকেট পতনের ধাক্কায় ছিটকে পড়ে দলটি। ৩৭ বলে ৪৬ রানে আমির কলিমকে সঙ্গ দিয়েছিলেন হাম্মাদ মির্জা। 

১০ ওভার শেষেও দলটির স্কোর ছিল ২ উইকেটে ৮৫ রান। আমির কালিম ফিফটির পর ফিরতেই ধস নামে ইনিংসে। ৯৭ রানে তৃতীয় উইকেট হারানো দলটি ১১৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে। তার পর তো ১৮তম ওভারেই গুটিয়ে গেছে ইনিংস। 

আয়ারল্যান্ডের হয়ে ১৬ রানে ৩টি উইকেট নেন জশ লিটল। দুটি করে নিয়েছেন ম্যাথু হামফ্রিজ ও ব্যারি ম্যাকার্থি। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম