আইপিএল-এ ভয় পাচ্ছেন না মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১৪:৩৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৪:৪৭

মুস্তাফিজ সাকিব আল হাসানের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে মঙ্গলবার ঢাকা ছাড়ছেন কাটার মাস্টার মুস্তাফিজ। হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে খেলতে বিকাল ৫টায় বিমানে চড়বেন তরুণ তুর্কি। 
এ লক্ষ্যে দুপুর ২টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এ অনাপত্তি পত্র (এনওসি) নিতে আসেন মুস্তাফিজ। এসময় সংবাদমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেননি তিনি। এক প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, ‘ আসলে সেভাবে ভয় পাচ্ছি না। আইপিএল খেলতে একা যাচ্ছি এটাতেই একটু ভয় লাগছে। তবে খেলা নিয়ে কোনও ভয় নেই। যেভাবে খেলে এসেছি, সেভাবেই খেলতে চাই।’
মুস্তাফিজ আগে বিমানে চড়লেও সাকিব যাবেন রাত ৮টায়।
উল্লেখ্য, আইপিএল-এ ১ কোটি ৪০ লাখ রুপিতে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।  আইপিএল-এ মুস্তাফিজের দলীয় সতীর্থরা হলেন যুবরাজ সিং, আশিষ নেহরার মতো ভারতীয় তারকা ক্রিকেটাররা।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের