মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব: ভারতেই আটকে আছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ১২:৩২আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৩২

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিপদে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দলগুলো।  বিশেষ করে সুপার এইট থেকে বিদায় নেওয়ার পরও ভারতেই এখন অবস্থান করতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে। কারণ আন্তর্জাতিক আকাশপথগুলো আংশিক বন্ধ হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার দুই দেশের বোর্ড ফেরার সূচি স্থগিত করার কথা জানিয়েছে।

রবিবার স্বাগতিক ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের। অন্যদিকে সুপার এইটে তিন ম্যাচে হেরে বিদায় নেয় জিম্বাবুয়ে।

টুর্নামেন্ট শেষ হলেও দ্রুতই দেশে ফেরা হচ্ছে না। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাবগুলোতে ভ্রমণসূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, ‘জিম্বাবুয়ের দল ভারতেই নিরাপদে রয়েছে… দলের দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল।’

অন্যদিকে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তারা ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে সমন্বয় করছে।

আইসিসি- যাদের সদর দফতর দুবাই- এর আগে জানিয়েছে, নিজ দেশের উদ্দেশে রওনা দেওয়ার পথে যেসব কর্মকর্তা দুবাই ট্রানজিট করবেন, তাদের জন্য বিকল্প পরিকল্পনা করা হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের