আহমেদাবাদে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
আজ যে দলই জিতবে তারা ইতিহাস রচনা করবে। শিরোপাধারী ভারত আজ রবিবার নিউজিল্যান্ডকে হারালেই প্রথম দল হিসেবে তৃতীয় শিরোপা ঘরে তুলবে। আর নিউজিল্যান্ড জিতলে শিরোপা ঘরে তুলবে প্রথমবার।
ভারত অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন একটি। বাদ পড়েছেন কোল ম্যাককনচি। তার জায়গায় একাদশে জ্যাকব ডাফি।
টস হারের পর অবশ্য সূর্যকুমার জানিয়েছেন, টস জিতলে তিনি শুরুতে ব্যাটিংই নিতেন।
ভারতের একাদশ: সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরা।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও লকি ফার্গুসন।









