নিউজিল্যান্ডকে উড়িয়ে দক্ষিণ আফ্রিকার দাপুটে সূচনা

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৬:৫৫আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৬:৫৫

নতুন রূপে সাজানো দক্ষিণ আফ্রিকার সামনে রীতিমত বিধ্বস্ত হয়েছে নিউজিল্যান্ড। তাও আবার ঘরের মাঠে! সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাদের ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। মাত্র ৯২ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা স্পর্শ করেছে ২০ বল হাতে রেখে। 

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে শুরুতেই দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপরা। অথচ সেমিফাইনালে এই প্রোটিয়াদেরই তারা হারিয়ে ফাইনালে উঠেছিল। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত ১৪.৩ ওভারে ৯১ রানে অলআউট হয় তারা। যা টি-টোয়েন্টিতে তাদের দশম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ২১ বলে সর্বোচ্চ ২৬ রান করেছেন জেমস নিশাম। এছাড়া ডাবল ফিগারে রান করেছেন বেভন জ্যাকবস, মিচেল স্যান্টনার ও কোল ম্যাককনচি। 

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা সহজেই ১৬.৪ ওভারে ৯৩ রান তুলে নেয়। ওপেনার কনর এস্টারহুইজেন ৪৮ বলে অপরাজিত ৪৫ রান করে দলের জয় নিশ্চিত করেন। তার ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছয়। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে স্যান্টনারই সবচেয়ে সফল ছিলেন। চার ওভারে মাত্র ৮ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। তাছাড়া একটি করে নিয়েছেন কাইল জেমিসন ও জ্যাক ফোকস। 

২৪ বছর বয়সী এস্টারহুইজেনসহ চারজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক করেন। অন্য তিনজন হলেন রুবিন হারমান, ডিয়ান ফরেস্টার এবং এনকোবানি মোকোয়েনা।

বিশেষ করে কিশোর পেসার মোকোয়েনা বল হাতে দারুণ ছাপ রাখেন। ১৯ বছর বয়সী এই বোলার বে ওভালের অনিয়মিত বাউন্স কাজে লাগিয়ে ৩.৩ ওভারে ২৬ রানে নেন তিন উইকেট। নিউজিল্যান্ডের লেজের দিকের ব্যাটারদের দ্রুত ফিরিয়ে তাদের ১০০ রানের নিচে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে পেসার জেরাল্ড কোয়েটজি ও অটনেইল বার্টম্যান দুটি করে উইকেট নেন।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী