কনওয়ের হাফসেঞ্চুরির পর বোলারদের দাপটে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১৭:৪৮আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৭:৪৮

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ধস দেখেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল। ডেভন কনওয়ের হাফসেঞ্চুরি আর বোলারদের দাপটে প্রোটিয়াদের ৬৮ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে কিউইরা।

হ্যামিল্টনের সেডন পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করতে নেমে কনওয়ের ৪৯ বলে ৬০ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৫ রান তোলে স্বাগতিকরা।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫.৩ ওভারে ১০৭ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ও লকি ফার্গুসন তিনটি করে উইকেট নেন। দুটি নিয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুই দলই এই সিরিজে মূলত দ্বিতীয় সারির দল নিয়ে খেলছে। প্রথম সারির অনেক ক্রিকেটারকে দেওয়া হয়েছে বিশ্রাম।

এদিন ম্যাচের সেরা ইনিংসটি খেলেছেন কনওয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া ৩৪ বছর বয়সী এই ব্যাটারের ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কার মার! তুলে নেন ১৩তম টি-টোয়েন্টি ফিফটি! শেষ দিকে ৯ বলে অপরাজিত ২৬ রানের ক্যামিও ইনিংসে দারুণ ভূমিকা রাখেন জশ ক্লার্কসনও। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ভিয়ান মুল্ডার ১৪ রানে দুটি উইকেট নিয়েছেন।

১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ৩১ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা আর সামলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শেষ দিকে মাত্র ৩ রানে ৪ উইকেট হারায় তারা। জর্জ লিন্ডে সর্বোচ্চ ৩৩ রান করেছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী