শুরুর দিকে ধোনিকে পাচ্ছে না চেন্নাই 

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ১৩:৫৪আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৩:৫৪

চোটের কারণে আইপিএলের শুরুতেই ধাক্কা খেলো চেন্নাই সুপার কিংস। দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মহেন্দ্র সিং ধোনিকে শুরুর দুই সপ্তাহ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

শনিবার এক বিবৃতিতে চেন্নাই জানায়, কাফ স্ট্রেইনের সমস্যায় বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ধোনি। ফলে আইপিএলের প্রথম দুই সপ্তাহে তার মাঠে নামা অনিশ্চিত।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালে অবসরের পর কেবল আইপিএলেই খেলছেন ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার। ২০২৪ সালে অধিনায়কত্ব ছাড়ার আগে তার নেতৃত্বেই পাঁচটি শিরোপা জিতেছে চেন্নাই।

গত মৌসুমে দলের হয়ে সবকটি (১৪) ম্যাচ খেললেও ব্যাট হাতে খুব একটা ছাপ রাখতে পারেননি ধোনি। মোট ১৯৬ রান করে টেবিলের তলানিতে থাকা চেন্নাইয়ের হতাশাজনক মৌসুমের সাক্ষী থেকেছেন। 

২০২৩ সালে সর্বশেষ শিরোপা জেতা চেন্নাই এবারের আসরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সোমবার গুয়াহাটিতে। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি