কলকাতার হারের পর গ্রিনকে ঘিরে আলোচনা, রাহানে যা বললেন

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১৪:০৫আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৪:০৮

আইপিএলের মৌসুম শুরুতেই হারের মুখে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে। ২.৭ মিলিয়ন ডলারে দলে ভেড়ানো অলরাউন্ডার ক্যামেরন গ্রিন বোলিং করতে না পারায় এমন মন্তব্য করেন তিনি।

ডিসেম্বরের নিলামে ২৫২ কোটি রুপিতে গ্রিনকে দলে নেয় তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা। যা তাকে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটারে পরিণত করে।

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করে ৪ উইকেটে ২২০ রান তোলে কলকাতা। তিন নম্বরে নামা গ্রিন একটি চার ও একটি ছক্কায় ১০ বলে ১৮ রান করে আউট হন। তবে বল হাতে তাকে ব্যবহার করতে পারেনি কেকেআর। যে কারণে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে ছাড়া বোলিং আক্রমণে দলটা বেশ চাপে পড়ে। যার সুযোগ নিয়ে স্বাগতিক মুম্বাই ৪ উইকেট হারিয়ে পাঁচ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।

ম্যাচ শেষে গ্রিনকে বোলিংয়ে না আনার কারণ জানতে চাইলে রাহানের জবাব ছিল এমন, ‘এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে করা উচিত।’

সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, গ্রিনের পিঠের নিচের দিকে চোট রয়েছে, যার কারণে তাকে কিছুদিন বোলিং থেকে বিরত থাকতে হচ্ছে। এক বিবৃতিতে বলা হয়, ‘ক্যামেরন বর্তমানে ভারতে ধীরে ধীরে বোলিংয়ের ওয়ার্কলোড বাড়াচ্ছেন। আশা করা হচ্ছে, ১০-১২ দিনের মধ্যে তিনি আবার বোলিংয়ে ফিরতে পারবেন।’

এছাড়া বিষয়টি কলকাতা নাইট রাইডার্সকে আগেই জানানো হয়েছে বলেও নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রাহানে আরও বলেন, ‘এটা চ্যালেঞ্জিং, কারণ আমাদের কয়েকজন বোলার চোটের মাঝে আছে। তবে এটাকে আমি অন্যদের জন্য সুযোগ হিসেবেই দেখছি। বিশেষ করে নিজেদের প্রমাণ করার এবং নতুন করে জায়গা করে নেওয়ার।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী