সম্পর্কের অবনতি স্বীকার করে ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে চায় বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ এপ্রিল ২০২৬, ১৪:১৬আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১৪:১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কিছুটা হলেও দূরত্ব বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।  সম্পর্কের টানাপোড়েনটা বিসিবিও বুঝতে পারছে। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে চায় বিসিবি।

সম্পর্ক নতুন করে ঝালাই করে নিতে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে সম্প্রতি চিঠি দিয়েছে বিসিবি। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বলেছেন, ‘আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের এবং দ্যাটস অন। গত বছর বাংলাদেশের নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল, যেটা বাতিল হয়ে যায়। সেটি পুনর্নির্ধারণ দেখতে চাই আমরা। বিসিসিআইকে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে মূল প্রসঙ্গ ছিল এটিই।’

এরপর তিনি বলেছেন, ‘পাশাপাশি আরও সম্পৃক্ততার কথা বলা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে পারি কিনা, অন্যান্য ইভেন্ট করতে পারি কি না, এসব বলা হয়েছে। এসবের বাইরে বললে, এই ধরনের ব্যাপার আমরা সব ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গেই করে থাকি। আমরা ফলাফল পাওয়ার আশা করছি। তাদের কাছ থেকে দ্রুতই জানতে পারবো বলে আশা রাখছি।’

এই প্রসঙ্গেই সম্পর্কের অবনতির কথা মেনে নেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, ‘আমরা আশা করছি, ওরা আমাদেরকে (নারী দলকে) হোস্ট করবে অদূর ভবিষ্যতে। আমরা জানি যে, বিশ্বকাপ ঘিরে ওদের সঙ্গে সম্পর্ক কিছুটা তো অবশ্যই অবনতি হয়েছে। আশা করছি, আবার আমরা এই সম্পর্ক পুনরুজ্জীবিত করবো এবং ওদের সঙ্গে সেসব প্রোগ্রামের মধ্য দিয়ে আবার একটা ভালো অবস্থান তৈরি হবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি