তামিমের নেতৃত্বে দ্রুত প্রিমিয়ার লিগ, থাকছে নতুনত্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ এপ্রিল ২০২৬, ১৫:২৮আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৫:২৮

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরই প্রিমিয়ার লিগ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে, যা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ আয়ের উৎস হিসেবে বিবেচিত।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় ক্লাবগুলোকে নিয়ে সভা করার সময় সিসিডিএমের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও। 

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় ক্লাবগুলোর সঙ্গে এক সভায় অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও উপস্থিত ছিলেন। সভায় অংশ নেওয়া সবাই লিগ আয়োজনের বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। 

মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি হয়ে আসা জিয়াউর রহমান তপু জানান, আগামী ২৫ এপ্রিল থেকে ৫ মে তারিখের মধ্যে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ।

সময়ের স্বল্পতার কারণে এবার সুপার লিগ পর্ব রাখা হচ্ছে না। সিঙ্গেল লিগ পদ্ধতিতে ১১ ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। দলবদলের সম্ভাব্য সময় ধরা হয়েছে ২২ এপ্রিল।

আগের বছরগুলোতে খেলা হতো তিনটি ভিন্ন মাঠে। ফলে এক রাউন্ডের খেলা শেষ করতে লেগে যেত দুই দিন। এবার তাই ছয়টি মাঠ ব্যবহার করে এক দিনেই একটি করে রাউন্ড শেষ করার পরিকল্পনা বিসিবির। 

বসুন্ধরা স্পোর্টিং ক্লাব, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (পিকেএসপি), সিলিকন স্পোর্টস ভ্যালি, ক্রিকেটার্স একাডেমিতে হতে পারে এবারের লিগের খেলা।

প্রিমিয়ার লিগের পরিচালন ব্যয় মেটানোর জন্য প্রতিটি ক্লাবকে ২৫ লাখ টাকা করে দেবে বিসিবি। 

 

/টিএ/এমএএল/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি