নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার দুই বছর নিষিদ্ধ!

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ১৪:০৯আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৪:০৯

অবসরে গিয়েও শেষ রক্ষা হলো না নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ডগ ব্রেসওয়েলের। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। 

মূলত নিষিদ্ধ মাদক কোকেন সেবনের অভিযোগে বড় শাস্তির মুখে পড়েছেন ব্রেসওয়েল। ঘটনাটা ঘটেছে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর। চেমসফোর্ডে সমারসেটের বিপক্ষে খেলতে নামার পর সাবেক নিউজিল্যান্ড ও এসেক্স অলরাউন্ডার কোকেন টেস্টে পজিটিভ হন। 

৩৫ বছর বয়সী ব্রেসওয়েল স্বীকার করেছেন, ম্যাচের প্রথম দিনের খেলা শেষে এবং দ্বিতীয় দিনের খেলার আগে ভোরে তিনি কোকেন গ্রহণ করেছিলেন।

পজিটিভ টেস্টের বিষয়টি জানার পর গত ২৮ ডিসেম্বর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

অবসর নিলেও শাস্তি এড়াতে পারেননি ব্রেসওয়েল। গত মৌসুমের শেষ তিনটি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য এসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ এই ক্রিকেটারকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে সেখানকার ক্রিকেট নিয়ন্ত্রক। 

দুই বছরের এই নিষেধাজ্ঞা ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। ওইদিনই তার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞা চলবে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত।

নিউজিল্যান্ডের হয়ে সব সংস্করণ মিলিয়ে ৬৯টি ম্যাচ খেলা ব্রেসওয়েল শাস্তি মেনে নিয়েছেন। এ ঘটনায় তার ক্লাব এসেক্স কোনো শাস্তির মুখে পড়ছে না।

এর আগেও ২০২৪ সালে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে খেলার সময় কোকেন পজিটিভ হওয়ায় এক মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
অক্টোবরে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
সর্বশেষ খবর
যেখানে সময় থমকে যায়, মেঘ-কুয়াশার চাদরে মেলে শান্তি
যেখানে সময় থমকে যায়, মেঘ-কুয়াশার চাদরে মেলে শান্তি
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
ডিএমপির দুই থানায় নতুন ওসি
ডিএমপির দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী