দেশে ফিরতে হতে পারে সাকিব-মুস্তাফিজকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৬, ১৬:৫২আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৬:৫৫

দেশে ফিরতে হতে পারে সাকিব-মুস্তাফিজকে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হবে আগামী ২৯ মে। আইপিএ‌‌‌লে খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন দুই টাইগার তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে আইপিএলের মাঝপথেই ফিরে আসতে হতে পারে এই দুজনকে।

আগামী দু মাসের মধ্যে টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আর ওয়েস্ট ইন্ডিজ দল যদি বাংলাদেশ সফরে আসে তাহলে আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হবে সাকিব ও মুস্তাফিজকে।

সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের শেষ দিকে ভারত সফরে যাবে বাংলাদেশ। এর আগে টাইগারদের কোনও আন্তর্জাতিক খেলা নেই। তাই ভারত সফরের আগে নিজেদের ঝালিয়ে নিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে আগ্রহী বিসিবিও।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী রবিবার বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করে হোম সিরিজ ঠিক করা হবে। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে একটি প্রস্তাব পেয়েছি। ওরা একটি টেস্ট আয়োজনের প্রস্তাব দিয়েছে। আমরা টেস্টের পাশাপাশি অন্য ফরম্যাটের ম্যাচও খেলতে আগ্রহী।’

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম