'সুজন নিজের ইচ্ছায় আবাহনীতে যোগ দিয়েছেন'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ১৯:২৯আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৯:৩১

খালেদ মাহমুদ সুজন আগামী ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এরই মধ্যে শেষ হয়েছে প্লেয়ার বাই চয়েজ। দলগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। তবে বেশ কিছুদিন আগে থেকেই খালেদ মাহমুদ সুজনকে নিয়ে চলছিলো বিতর্ক। টানা অনেকদিন প্রাইম ব্যাংকে থেকে এবার আবাহনীর দায়িত্ব নিচ্ছেন সুজন।

মিরপুরের বাতাসে খবর চাউর হয়েছে আবাহনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে তাকে। কিন্তু এ ব্যাপারে ভিন্নমত পোষণ করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, 'জোর করা বা এ ধরনের কোনও কথা আমি শুনিনি। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। সুজনেরই ইচ্ছা ছিলো আবাহনীতে যোগ দেয়ার। শেষ মুহূর্তে সে চলে আসায়, প্রাইম ব্যাংকের অবশ্যই খারাপ লেগেছে। তবে জোর করে সুজনকে আমরা আবাহনীতে নিয়ে এসেছি, ব্যাপারটা সে রকম নয়। আবাহনীর উচ্চ পর্যায় থেকে প্রাইম ব্যাংকে তার যে একটা স্থায়ী চাকরি ছিলো, সেটার বদলে ভালো একটা প্রস্তাব দেওয়া হয়েছে। সুজন সেটা ভালো মনে করে গ্রহণ করেছে। এরপরই সে দলে এসেছে।’

সুজনকে ছাড়তে প্রাইম ব্যাংককে কোনও চাপ দেওয়া হয়েছে কিনা; এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, 'না। সে রকম কিছু ঘটেনি। প্রাইম ব্যাংক ক্রিকেট দলটা যিনি দেখেন, তানজিল আহমেদ; তিনি তো বোর্ড পরিচালক। তিনি আমাদের খুব কাছের লোক। সুতরাং এখানে কে কাকে হুমকি দেবে, এটা বোধগম্য নয়।'

প্রসঙ্গত প্রতিষ্ঠলগ্ন থেকে প্রাইম ব্যাংকের কোচ ছিলেন সুজন। ২০১১ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ওল্ড ডিওএইচএস ক্লাব ক্রয়ের মধ্য দিয়ে এ ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ট্রফি ঘরে তুলেছে ক্লাবটি।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম