জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ১৩:৫০আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৩:৫০

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার হারারেতে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচ।

সফরজুড়ে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর সিরিজের প্রথম ওয়ানডেতেও ২৫ রানে হেরেছে বাংলাদেশ।

দুই ম্যাচেই ব্যাটিং ধস ছিল বাংলাদেশের পরাজয়ের প্রধান কারণ। বিশেষ করে প্রথম ওয়ানডেতে মাত্র ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হওয়া দলটির জন্য উদ্বেগের বিষয়। 

আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

অন্যদিকে, জিম্বাবুয়ে একাদশ অপরিবর্তিত রেখেছে।

দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

/এফআইআর/
সম্পর্কিত
৩৮ বছর বয়সে মারা গেলেন সাবেক আফগান পেসার শাপুর জাদরান
নাহিদ রানার রেকর্ড বৃথা, এবার ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
বিশ্বকাপ চলাকালেই ফ্রান্সের দাপটে সিংহাসন হারালো আর্জেন্টিনা
বিশ্বকাপ চলাকালেই ফ্রান্সের দাপটে সিংহাসন হারালো আর্জেন্টিনা
চট্টগ্রামে জলাবদ্ধ এলাকায় বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয় 
চট্টগ্রামে জলাবদ্ধ এলাকায় বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয় 
ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু 
ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু 
ভেনেজুয়েলার ভূমিকম্পে এখনও নিখোঁজ হাজারো মানুষ, তাদের ভাগ্যে কী আছে
ভেনেজুয়েলার ভূমিকম্পে এখনও নিখোঁজ হাজারো মানুষ, তাদের ভাগ্যে কী আছে
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই